একজন চিকিৎসকের অন্যরকম স্বপ্ন

একজন চিকিৎসকের অন্যরকম স্বপ্ন

চোখের সামনে দেখেছেন অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের রোগীদের ছটফট করতে। অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে তাঁর সামনে। কোভিড-১৯ হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক মোরশেদ আলী দেখেন, গ্রামে বা মফস্বলে রোগীদের কষ্ট আরও বেশি। শহরে হয়তো কোথাও অক্সিজেনের সুবিধা মেলে। কিন্তু উপজেলার হাসপাতালে ছোট্ট একটি সিলিন্ডার পাওয়াও যেন স্বপ্নের মতো। এই অবস্থা দেখে চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X4Tk8d
via IFTTT

রাতে ফেসবুক লাইভে গাইবেন সুকন্যা

রাতে ফেসবুক লাইভে গাইবেন সুকন্যা

‘ফাগুন হাওয়ায়’ ছবিতে ‘তোমাকে চাই’ আর ‘হালদা’য় ‘গমগমলার’ গান দুটি গেয়ে প্রশংসিত হয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ। করোনাকালে শিল্পীদের অনেকে ঘর থেকে বের হতে শুরু করলেও সুকন্যা এখনো কাটাচ্ছেন ঘরে। আর ঘর থেকেই আজ ফেসবুকে তিনি শোনাবেন নিজের প্রিয় কিছু গান।আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি গান শোনাবেন সুকন্যা। ‘ঘরে বসে গান’... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DjPmkT
via IFTTT

ভালোবাসব

ভালোবাসব

আমি শতবার প্রেমে পড়ে যাবপ্রিয় তোমার ওই রূপে আমি শত বছর অপেক্ষায় দাঁড়িয়ে রব প্রিয় তোমাকে আপন করে পাব বলেকেটে যাবে শত সহস্র প্রহররূপবতী রাজকন্যা তোমাকে ভেবে ভেবে। ভালোবাসি, ভালোবাসব শুধু যে তোমায়অনন্তকালের জন্য এ জীবনে। তেজগাঁও কলেজ, বাংলা বিভাগ বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DecjWU
via IFTTT

বাংলাদেশের কূটনীতি নিয়ে ভারতে অস্থিরতা

বাংলাদেশের কূটনীতি নিয়ে ভারতে অস্থিরতা

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করেই আবার আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। তবে, তা যতটা না বাংলাদেশে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি ঘটছে ভারতে। ভারতীয় সংবাদমাধ্যমে এখন একধরনের অস্থিরতা ও উদ্বেগ স্পষ্ট। দ্য হিন্দু পত্রিকা (বিস্ময়কর ও বিভ্রান্তিকর শিরোনামে) জানিয়েছে যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার চার মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি (শেখ হাসিনা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DgIJ2K
via IFTTT

সদরঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা

সদরঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। তবে গতকাল মঙ্গলবার অন্য ঈদের সময়ের তুলনায় সদরঘাটে যাত্রীদের ভিড় ছিল কম। এদিকে সদরঘাটের বেশির ভাগ লঞ্চেই যাত্রীদের হাত স্যানিটাইজ করার ব্যবস্থা দেখা যায়নি। মাস্ক পরতে দেখা যায়নি অনেক যাত্রীকে। বেশির ভাগ লঞ্চের ডেকে গাদাগাদি করে বসে থাকতে দেখা যায়। ঢাকা নদী বন্দরের নৌযান পরিদর্শক কার্যালয় সূত্র জানায়, গতকাল ভোর ৫টা থেকে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2P5bn9P
via IFTTT

টিভিতে আজকের খেলা সূচি

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: মেজর লিগ সকার ইউরোস্পোর্ট পোর্টল্যান্ড–সিনসিনাটি সকাল ৮–৩০ মি. সিরি আ রাত ১১–৩০ মি. সাম্পদোরিয়া–এসি মিলান সনি টেন ১ লাৎসিও–ব্রেসিয়া সনি টেন ২ সাসসুয়োলা–জেনোয়া সনি সিক্স সিরি আ রাত ১–৪৫ মি তুরিনো–রোমা সনি টেন ১... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X7wQDt
via IFTTT

বড়পুকুরিয়া কয়লাখনির ৭ শ্রমিক কোভিডে আক্রান্ত

বড়পুকুরিয়া কয়লাখনির ৭ শ্রমিক কোভিডে আক্রান্ত

দিনাজপুরের পার্বতীপুরে একদিনে সর্বোচ্চ ১২ জনের কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনই বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফী। আক্রান্ত ৭ শ্রমিক হলেন কৃষ্ণ কান্ত, নরুল ইসলাম, মোরশেদ আলম, আরশাদ মণ্ডল, মশিউর রহমান, আ. মোত্তালিব ও আবু বক্কর। গত ২৬ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনির ১০০ শ্রমিকের করোনা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3f6s67q
via IFTTT

এক মাসের বন্যায় বিপর্যস্ত জীবন

এক মাসের বন্যায় বিপর্যস্ত জীবন

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ও সাপধরী ইউনিয়নের মানুষের কাছে বন্যা নতুন কিছু নয়। যমুনা নদীবেষ্টিত এ জনপদে প্রায় প্রতিবছরই বান আসে। তবে এবার করোনা পরিস্থিতিতে রোজগারহীন হওয়া মানুষ বন্যার সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছেন না। তা–ও পরপর তিন দফায় প্রায় এক মাস থেকে বন্যা চলছে। এলাকাগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে।  তিন দফা বন্যায় বিপর্যস্ত ফকির আলীর জীবন। দুর্ঘটনায় তিনি একটি পা হারানোর পর... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X5a0fM
via IFTTT

সিডনির ড্রাইভ-ইন শোতে ‘পোড়ামন টু’

সিডনির ড্রাইভ-ইন শোতে ‘পোড়ামন টু’

বিদেশে বাংলা সিনেমার প্রদর্শনী শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। এত দিন সেসব মুক্তি পেয়েছে থিয়েটারে। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ড্রাইভ-ইন শোতে দেখানো হবে বাংলা সিনেমা ‘পোড়ামন টু’। ড্রাইভ-ইন শোতে বড় মাঠে রাখা পর্দায় চলচ্চিত্র প্রদর্শিত হয়। দর্শকেরা গাড়ি নিয়ে সেই পর্দার সামনে গাড়ি রেখে গাড়ির ভেতরে বসেই সিনেমা উপভোগ করেন। অস্ট্রেলিয়ায় এ রকম একটি প্রদর্শনীতে দেখানো হবে বাংলাদেশি সিনেমা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X6xD7J
via IFTTT

বিধবাবিবাহ প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চলে যাওয়ার দিন

বিধবাবিবাহ প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চলে যাওয়ার দিন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বেশ ছোট। তাঁর ছোটবেলায় এক খেলার সঙ্গী ছিলেন, যাঁর নাম রাইমণি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাইমনিকে খুব ভালোবাসতেন। খুব অল্প বয়সে রাইমণির বিয়ে হয়ে যায়। কিন্তু বিধির বিধান, কিছু বছর পরেই রাইমণির স্বামী মারা গেলে বিধবা রাইমণি তাঁর নিজ গ্রাম বীরসিংহে পিত্রালয়ে ফিরে আসেন, সঙ্গে নিয়ে আসেন তাঁর একমাত্র সন্তান গোপালকে। বিদ্যাসাগর একদিন গ্রামে ফিরে রাইমণিদের বাড়িতে তাঁর খোঁজ নিতে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/335DMVE
via IFTTT

সোনালি মাছের শহরে

সোনালি মাছের শহরে

যদি কখনো হংকংয়ের কওলন শহরের মংককের টুং চুইয়ের রাস্তায় সন্ধ্যায় হাঁটতে বের হন, তাহলে চারপাশের উজ্জ্বল সোনালি আভায় চোখ ও মন জুড়িয়ে যাবে। টুং চুইয়ের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে তাকালে মনে হবে যেন এক সোনার খনির মতো মনোমুগ্ধকর ও জাদুকরি স্বপ্নরাজ্যের মাঝে এসে পড়েছি। আর এই স্বপ্নরাজ্যই হচ্ছে হংকংয়ের বিখ্যাত গোল্ডফিশ স্ট্রিট, যা দিনে দিনে ছোট–বড় সবার কাছে ভীষণ পছন্দের ঘুরে বেড়ানোর জায়গা হয়ে উঠেছে।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2ElJV5w
via IFTTT

বাংলাদেশে বিপুল বিনিয়োগ নিয়ে আসছে চীন

বাংলাদেশে বিপুল বিনিয়োগ নিয়ে আসছে চীন

করোনাকালে চীনা বিনিয়োগের ক্ষেত্রে দুটি সুখবর পেল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রথমটি হলো, একটি চীনা প্রতিষ্ঠান ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমি নিচ্ছে। এ জন্য তারা টাকাও জমা দিয়েছে। অন্যটি হলো, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে ৬০টি চীনা কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে উন্নয়নকারী চীনা প্রতিষ্ঠানের কাছে। এ বিষয়ে জানতে চাইলে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/39AXmtO
via IFTTT

করোনাকালে ভালো নেই নড়াইলের মৃৎশিল্পীরা

করোনাকালে ভালো নেই নড়াইলের মৃৎশিল্পীরা

করোনাকালে ভালো নেই নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তির মেলা ঘিরে তাঁরা যে আয় করেন, তা দিয়ে চলেন সারা বছর। এবার সেটাই হয়নি। এখনো তাঁদের কোনো উপার্জন নেই। তাই অর্থ সংকটে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। দিন কাটছে খেয়ে না-খেয়ে। জেলা সদরের শাহাবাদ ইউনিয়নের আতশপাড়া গ্রামের রমেন চন্দ্র পাল বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনাহারে-অর্ধাহারে চলছে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3f6wKCb
via IFTTT

কোভিডে আক্রান্ত পটুয়াখালীর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

কোভিডে আক্রান্ত পটুয়াখালীর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

কোভিড-১৯ রোগে আক্রান্ত পটুয়াখালীর একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। তিনি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মী (ব্রাদার) ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর নাম আবুল কালাম। বয়স হয়েছিল ৫০ বছর। গত ২৯ জুন তাঁর নমুনা পরীক্ষায় কোভিড-১৯... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/39FXR6c
via IFTTT

চল্লিশেও চালিয়ে যেতে চান ফেদেরার

চল্লিশেও চালিয়ে যেতে চান ফেদেরার

একে তো করোনাভাইরাস মহামারি তার ওপর হাঁটুর চোট। রজার ফেদেরার গত মাসেই জানিয়েছিলেন, এ বছর আর টেনিস কোর্টে নামা হচ্ছে না তাঁর। ছেলেদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়া ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এবার অবসরের ইঙ্গিতও দিয়ে রাখলেন। আগামী মাসেই ৩৯ বছরে পা রাখবেন ফেদেরার। সর্বশেষ তাঁকে টেনিস কোর্টে দেখা গেছে এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3hJhayg
via IFTTT

মেগান সম্পর্কে উইলিয়ামের মন্তব্যে খেপেছিলেন হ্যারি

মেগান সম্পর্কে উইলিয়ামের মন্তব্যে খেপেছিলেন হ্যারি

প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই। তাঁদের মধ্যকার সম্পর্ক যে একেবারে তলানিতে ঠেকেছিল, এর খানিকটা আঁচ করা গিয়েছিল কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে। সেদিনই রাজপরিবারের অনুষ্ঠানে হ্যারি ও উইলিয়াম দুজনেই উপস্থিত ছিলেন। তবে একে অপরের সঙ্গে জনসমক্ষে একটি বাক্যও বিনিময় করেননি। এ দুজনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। হ্যারি যখন বর্তমান স্ত্রী মেগান মার্কেলের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30Q56Va
via IFTTT

মহামারির ইতিহাস আগের ধারণার চেয়েও পুরোনো

মহামারির ইতিহাস আগের ধারণার চেয়েও পুরোনো

নভেল করোনাভাইরাস মহামারি মানুষের জীবনব্যবস্থা ও পুরো অর্থনৈতিক কাঠামো বদলে দিয়েছে। তবে এই রকম মহামারি এটাই প্রথম নয়। ইতিহাসবিদেরা বলেছেন, প্রাচীনকালেও এই রকম মহামারির আঘাতে প্রাণ হারায় কোটি মানুষ। তবে মহামারির ইতিহাস আগের ধারণার চেয়েও অনেক বেশি পুরোনো। প্রাচীনকালের মানুষের দাঁতের ডিএনএ পরীক্ষা ও গবেষণার পর এমন তথ্যই পেয়েছেন বিজ্ঞানী ও গবেষকেরা।  ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়,... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3hMf7JP
via IFTTT

সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ

সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ

সোনার দাম কয়েক মাস ধরেই বাড়ছিল। তা দেখে বিশ্লেষকেরা বলে আসছিলেন, এ বছরেই সোনার আউন্সপ্রতি দাম বেড়ে ২ হাজার ডলারে উঠবে। কিন্তু চলতি জুলাই মাসে এসে পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। দুই–তিন দিন আগে পূর্বাভাস দেওয়া হয়, চলতি সপ্তাহে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবসেই সোনার দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৪৪ দশমিক ৭১ পয়েন্টে উঠে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30U5W3a
via IFTTT

মিশিগানে শিশুদের বিরল রোগ, সুনির্দিষ্ট চিকিৎসা নেই

মিশিগানে শিশুদের বিরল রোগ, সুনির্দিষ্ট চিকিৎসা নেই

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বিরল ও গুরুতর রোগে এক শিশু অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই লক্ষণ থাকায় আরও দুই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবেবিরল পোলিও বলা হলেও এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে মিশিগান স্বাস্থ্য ও সমাজ সেবা অধিদপ্তর। অ্যাকিউট ফ্লাকসিড মেলাইটিস (এএফএম) নামে পরিচিত রোগটি শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ও মেরুদণ্ডের ক্ষতি করে। জানা গেছে,... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3f0OIGg
via IFTTT

করোনাকালের ত্রাণের টাকায় ল্যাম্বারগিনি

করোনাকালের ত্রাণের টাকায় ল্যাম্বারগিনি

করোনাকালে ত্রাণ সহযোগিতার অর্থ দিয়ে আমেরিকার ফ্লোরিডায় এক ব্যক্তি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি কিনেছেন। কোম্পানির কর্মীদের ধরে রাখার জন্য মার্কিন সরকারের দেওয়া ‘পে চেক প্রোটেকশন’ কর্মসূচির অর্থ দিয়ে ব্যয়বহুল এ গাড়ি কেনায় ডেভিড টি হাইনস (২৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২৭ জুলাই আদালতের নথি থেকে জানা গেছে, মায়ামি নগরীর ডেভিড টি হাইনস নামের ওই ব্যবসায়ী পে চেক... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Dcvoc1
via IFTTT

চা–বাগানে দিনভর কাজ, সন্ধ্যায় অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ

চা–বাগানে দিনভর কাজ, সন্ধ্যায় অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা–বাগানে গতকাল সোমবার সকাল থেকে সারা দিন শ্রমিকেরা চা–পাতা উত্তোলনসহ সব কাজ করেন। সন্ধ্যায় আকস্মিকভাবে চা–বাগান কর্তৃপক্ষ কারখানার নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে ধলই চা–বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2OYujag
via IFTTT

সন্ত্রাসীদের হাতে রাজনীতির ‘চেরাগ’

সন্ত্রাসীদের হাতে রাজনীতির ‘চেরাগ’

ফরিদপুরের মানুষের কাছে ৭ জুন রোববারের রাতটা ছিল একেবারে অন্য রকম। রাত ১১টার পর শহরে খবর ছড়িয়ে পড়ে, বরকত ও তাঁর ভাই রুবেল গ্রেপ্তার হয়েছেন। প্রথমে কেউই বিশ্বাস করতে পারেননি। জেলা প্রশাসন আর থানা-পুলিশ যাঁদের কথায় ওঠবস করে, সেই ক্ষমতাধরেরা কেন গ্রেপ্তার হবেন? শহরজুড়ে আতঙ্ক—নতুন কেউ দখল নিতে আসছে না তো! ফরিদপুরের এক আইনজীবী নিজের চেম্বারে বসে এভাবেই দুই সহোদর গ্রেপ্তারের পর শহরের অবস্থার কথা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/306QotD
via IFTTT

এশিয়াজুড়ে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা

এশিয়াজুড়ে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা

এশিয়ার বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসার পর আবারও তা বাড়তে শুরু করেছে। একে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সংক্রমণ মোকাবিলার জন্য অনেক দেশেই নতুন করে লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন করে করোনা যেসব দেশে ছড়াতে শুরু করেছে, সেগুলো মধ্যে অন্যতম ভিয়েতনাম। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রথম সারিতে যে দেশগুলো রয়েছে, তাদের মধ্যে অন্যতম এই দেশ।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X4vSrw
via IFTTT

বার্সায় আর ফিরতে চান না আর্থুর

বার্সায় আর ফিরতে চান না আর্থুর

যথেষ্ট হয়েছে, আর না! আর্থুর মেলোর আর সহ্য হচ্ছে না। গত মাসে তাঁকে জুভেন্টাসের কাছে ৭২ মিলিয়ন ইউরোয় বিক্রি করে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেবেন আর্থুর। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার মনে করেন, চুক্তি পাকা হওয়ার পর থেকেই তিনি বার্সার অবহেলার শিকার হচ্ছেন। এভাবে আর চলতে পারে না। আর্থুর পারলে আজ এই মুহূর্তে বার্সা ছাড়তেন, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। চ্যাম্পিয়নস লিগ শেষ না... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Peulet
via IFTTT

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী আর নেই

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী আর নেই

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার ভোররাত ৪টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন শফিউল বারী (৪৯)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এই তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শফিউল বারী। গতকাল সোমবার দিবাগত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X3BZfU
via IFTTT

কোভিড মোকাবিলায় সাংবাদিকেরা সম্মুখযোদ্ধা: তথ্য প্রতিমন্ত্রী

কোভিড মোকাবিলায় সাংবাদিকেরা সম্মুখযোদ্ধা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, করোনার এই মহাদুর্যোগের সময় গণমাধ্যমের কর্মীরা সঠিক তথ্য দিয়ে কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিকেরা হচ্ছেন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধা। এই যোদ্ধাদের আমি এবং আমার মন্ত্রণালয় স্যালুট জানাই।গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর ভুইয়াবাগ বিদ্যানিকেতনের মিলনায়তনে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DdROJG
via IFTTT

করোনায় আক্রান্ত শিল্পীকে প্লাজমা দিলেন আরেক শিল্পী

করোনায় আক্রান্ত শিল্পীকে প্লাজমা দিলেন আরেক শিল্পী

একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত। তাঁকে প্লাজমা দিলেন এই প্রজন্মের সংগীতশিল্পী রাফসান মান্নান। চ্যানেল আই সেরাকণ্ঠের এই শিল্পী রবি চৌধুরীর প্লাজমা দরকার জেনেই দ্রুত তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ছুটে যান হাসপাতালে। একজন তরুণ শিল্পীর কাছ থেকে এত দ্রুত সাড়া পাওয়ায় মুগ্ধ আর কৃতজ্ঞ রবি চৌধুরীর স্ত্রী রামিজা বাশার। প্রথম আলোকে সোমবার দুপুরে প্লাজমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3jF6GSa
via IFTTT

কদমতলীর যে সড়কে কোমরসমান ‘পানি’র দুর্ভোগ

কদমতলীর যে সড়কে কোমরসমান ‘পানি’র দুর্ভোগ

আবদুস সালাম পেশায় একজন রিকশাচালক। থাকেন রাজধানীর কদমতলী থানার রসুলপুর এলাকায়। প্রতিদিন কদমতলী শিল্প এলাকার ২৪ নম্বর সড়ক (রসুলপুর) ব্যবহার করেন সালাম। বেহাল সড়কে চলতে গিয়ে সালামের রিকশা প্রায় নষ্ট হয়। সালামের কথায়, ‘এমন খারাপ রাস্তা, ঢাকায় বুঝি আর একটিও নেই। দিনের পর দিন আমরা কষ্ট করতেছি। দেখার কেউ নেই। রাস্তা ঠিক হচ্ছে না।’ রসুলপুর সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন মুস্তাফিজুর রহমান। তাঁর অভিযোগ, দুই... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2P0u0vN
via IFTTT

টার্মিনাল ফাঁকা, যাত্রী কম

টার্মিনাল ফাঁকা, যাত্রী কম

রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বরাবরের মতো এবার ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাত্রীর চাপ নেই। যাত্রী কমায় বাসের সংখ্যাও কমিয়েছেন পরিবহনমালিকেরা। যাত্রীর কম থাকায় বাস ছাড়তেও দেরি হচ্ছে। ফলে যাঁরা বাস ধরতে আসছেন, তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে ফাঁকাই দেখা গেল। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর এই... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/302JkhF
via IFTTT

জঙ্গি তৎপরতার অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

জঙ্গি তৎপরতার অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী থেকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খান ওরফে মেননকে আটক করেছে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) মানস বড়ুয়া প্রথম আলোকে বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে রেদওয়ান ও তাঁর ভাই রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2D6KDTH
via IFTTT

৯০ লাখ মানুষ জানেই না, তারা হেপাটাইটিসে আক্রান্ত

৯০ লাখ মানুষ জানেই না, তারা হেপাটাইটিসে আক্রান্ত

দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৯০ লাখ মানুষই জানে না, তারা আক্রান্ত। হেপাটাইটিস নির্মূলে এই অজানা রোগীদের শনাক্ত করা জরুরি। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হেপাটাইটিস নির্মূল করতেই হবে। তাই দেশে বিনা মূল্যে হেপাটাইটিস শনাক্তকরণ পরীক্ষা চালু করা প্রয়োজন। সরকার ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত হেপাটাইটিস প্রতিরোধ কৌশলপত্র প্রণয়ন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30RKBaD
via IFTTT

শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব

শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব

ঢাকায় শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল–২০২০’। আগামীকাল শুরু হয়ে তিন দিনের এ উৎসবে দেখানো হবে দেশ–বিদেশের তরুণ নির্মাতাদের বানানো সিনেমা। মহামারির কারণে উৎসবের সিনেমাগুলো দেখা যাবে আয়োজকদের ফেসবুক পেজে। উৎসবের জন্য ৪৫টি দেশ থেকে সিনেমা জমা পড়েছে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির সেসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে দেখানো... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3f1jXkp
via IFTTT

করোনা চিকিৎসার সাফল্যে ভাসছে যুক্তরাজ্য

করোনা চিকিৎসার সাফল্যে ভাসছে যুক্তরাজ্য

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার ব্যাপক প্রশংসা করছেন বিজ্ঞানীরা। একদিকে দেশটি টিকা তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি টিকার জন্য অপেক্ষার প্রহর গুনছে বিশ্ববাসী; অন্যদিকে কোভিডের বিরুদ্ধে জীবন রক্ষাকারী ওষুধ তৈরির পরীক্ষার দৌড়ে অন্য দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাজ্য। সব মিলিয়ে দেশটি গবেষকেদের কাছ থেকে বিরল প্রশংসা পাচ্ছে।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3jPJ2CO
via IFTTT

বিনিয়োগ হতে হবে তিন ক্ষেত্রে

বিনিয়োগ হতে হবে তিন ক্ষেত্রে

সফল মানুষদের গল্প শুনতে, তাঁদের ভাবনা বা পরামর্শগুলো জানতে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে ‘এমটিবি নিবেদিত টপ টক’ অনুষ্ঠান। ২১ জুলাই এর তৃতীয় অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রথম আলোর বিশেষ বার্তা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3hBk2gs
via IFTTT

কোটি শিশুর পড়াশোনা শিকেয় উঠেছে

কোটি শিশুর পড়াশোনা শিকেয় উঠেছে

পোশাকশ্রমিক মায়ের কারখানায় কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে বাবার রিকশা সচল হচ্ছে। শুধু ছোট্ট মোহনা আক্তার পড়ালেখা ভুলতে বসেছে। এক ঘরে গাদাগাদির বাসায় টিভির ক্লাসে মন বসানো কঠিন। ইদানীং স্কুলের শিক্ষক মুঠোফোনে খোঁজখবর নিচ্ছেন। মা-ও কষ্টেসৃষ্টে বেতন দিয়ে পাড়ার এক খালার কাছে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু করোনার চার মাসে হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় যেমন শেওলা জমেছে, মোহনার পড়ার অভ্যাসেও... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2WZ4nzC
via IFTTT

উপসর্গহীন করোনার ঝুঁকি

উপসর্গহীন করোনার ঝুঁকি

■ বেশির ভাগ মৃদু উপসর্গের ও উপসর্গহীন রোগীর তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। ■ করোনার উপসর্গ না থাকলেও রক্তে হঠাৎ অক্সিজেন কমে যেতে পারে। একে হ্যাপি হাইপক্সিয়া বলে। এ ক্ষেত্রে রোগী নিজেও টের পান না যে তাঁর অক্সিজেন কমে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের একটা বড় অংশই উপসর্গহীন। অর্থাৎ তাঁদের জ্বর, কাশি, গলাব্যথা না–ও... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/39x1U4C
via IFTTT

কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণ হারাতে পারেন রিপাবলিকানরা

কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণ হারাতে পারেন রিপাবলিকানরা

আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনকে নিয়ে দুঃসংবাদ শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকেই নয়, তাড়া করছে রিপাবলিকান পার্টিকেও। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের দখল নিয়ে হিসাব–নিকাশ করা হলেও ডেমোক্র্যাট–সমর্থকদের অনেকটাই আত্মবিশ্বাস, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁদের হাতে চলে আসছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ধরাশায়ী হলে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3g9EkO0
via IFTTT

নীতিহীন মেধাবী নিয়ে বাংলাদেশ কী করবে?

নীতিহীন মেধাবী নিয়ে বাংলাদেশ কী করবে?

কিছুদিন ধরে রিজেন্ট গ্রুপের সাহেদ করিম ও জেকেজির আরিফ আর ডাক্তার সাবরিনা—এই তিন মহাপ্রতারক ও তাঁদের সহপ্রতারকদের কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের জনগণ। ভয়াবহ মহামারি নিয়েও যে প্রতারণার জাল বিছিয়ে সম্পদের পাহাড় গড়া যায়, তা অধিকাংশ মানুষেরই কল্পনার বাইরে ছিল। যদি জীবাণুদের অনুভূতি আর বোধশক্তি থাকত, সাহেদ-সাবরিনাদের দেখে করোনাভাইরাস নিজেও বোধ হয় লজ্জিত হতো। গণমাধ্যমের তৎপরতায় এর আগে বন্ধ করা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DcodAE
via IFTTT

মাছের আঁশ রপ্তানি করে কোটিপতি জুলফিকার

মাছের আঁশ রপ্তানি করে কোটিপতি জুলফিকার

জীবন কখন, কীভাবে, কাকে এনে কোথায় যে ফেলে—কিছুই ঠিক নেই তার। খুলনার মো. জুলফিকার আলম যেমন জীবনেও ভাবেননি মাছের আঁশের ব্যবসা করবেন। আর এখন পুরো ধ্যানজ্ঞানই তাঁর এই ফেলনা জিনিসটি। রপ্তানি তো করছেনই, রীতিমতো দেশে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ কারখানা করার চিন্তা করছেন। ১৬ বছর আগের একটি ঘটনার কথা মনে করেন জুলফিকার। বলেন, ‘বিদেশি এক ক্রেতার সঙ্গে পরিচয় হয় খুলনায়। তিনিই বুদ্ধি দিলেন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/39uKi9v
via IFTTT

সোনা চাঙা, রুপা তেজি, ডলার নিস্তেজ

সোনা চাঙা, রুপা তেজি, ডলার নিস্তেজ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো পূর্ণ গতি পায়নি। পরিস্থিতি সামলাতে দেশে দেশে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একের পর এক আর্থিক পুনরুদ্ধার ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। অথচ এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম যেন রকেটের গতিতে ওপরের দিকে ছুটছে।গত সপ্তাহে সোনার দাম ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০ ডলারের মনস্তাত্ত্বিক পর্যায়... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2P0A8nK
via IFTTT

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহাসড়ক ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩২ থেকে ৩৪ বছরের মতো হবে। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। র‍্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার মধ্যরাতে গাজীপুরের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3f2ju1z
via IFTTT

অথচ ফাস্ট বোলার হতে চেয়েছিলেন যুবরাজ

অথচ ফাস্ট বোলার হতে চেয়েছিলেন যুবরাজ

মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং আর বাঁহাতি স্পিনে সমৃদ্ধ এক ক্যারিয়ারই গড়েছেন যুবরাজ সিং, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাঁর শোকেসে আছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার। এত দিনে যুবরাজ জানালেন, ব্যাটসম্যান নয়, কৈশোরে তিনি হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার! যুবরাজ ১১ বছর বয়স পর্যন্ত এগিয়েছেন ফাস্ট বোলার হওয়ার লক্ষ্যেই। হঠাৎই কীভাবে বদলে গেল ক্যারিয়ারের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/39tQZbK
via IFTTT

‘রাগ, অভিমান, দুঃখকে ভালোবাসায় রূপান্তর করুন’

‘রাগ, অভিমান, দুঃখকে ভালোবাসায় রূপান্তর করুন’

২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পেল মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ছবিটি। মুক্তির আগেই হাজার হাজার সুশান্তভক্ত আইএমডিবিতে ছবির রেটিং দিয়েছে দশে প্রায় দশ। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি এটি, আর ছবির নায়িকা সানজানা সংঘির প্রথম। দিল্লি থেকে একান্ত সাক্ষাৎকারে মুঠোফোনে কথা হলো সানজানার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।  ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3hEWN54
via IFTTT

ভারতের আদালতে জ্যাক মাকে তলব

ভারতের আদালতে জ্যাক মাকে তলব

চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করেছেন ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের (গুরগাঁও) একটি আদালত। অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারতীয় এক কর্মী মামলা করার পর আদালত এই তলব করেন। এনডিটিভির খবরে বলা হয়, গুরুগ্রাম আদালতে ২০ জুলাই মামলাটি করেন আলিবাবার সহপ্রতিষ্ঠান ইউসি ওয়েবের কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। মামলায়... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30QxG8B
via IFTTT

ফাহিম হত্যায় হ্যাসপিলের শাস্তি কম হতে পারে

ফাহিম হত্যায় হ্যাসপিলের শাস্তি কম হতে পারে

বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেঁভো হ্যাসপিলের বিচারে শাস্তি কমে যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড থেকে পার পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। সম্প্রতি নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাসপিলকে শৈশব ও কৈশোরে আত্মীয়দের বাড়ি এবং আশ্রয়কেন্দ্রের মধ্যেই ঘোরাঘুরি করে কাটাতে হয়েছে। নানা সমস্যা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2X0Q6T7
via IFTTT

টাঙ্গাইলে যমুনাপারে জীবন যেন আর চলছে না

টাঙ্গাইলে যমুনাপারে জীবন যেন আর চলছে না

শারীরিক প্রতিবন্ধী হাসমত আলী ও দৃষ্টিহীন আয়নাল হোসেন টাঙ্গাইলের গোপালপুরের নলীনবাজারে ভিক্ষা করেন। দিন শেষে যা পান, তা দিয়েই এত দিন স্ত্রী–সন্তান নিয়ে কোনোরকমে চলেছেন। করোনাকালে ঘর থেকে বের হননি কিছুদিন। বের হলেও বাজারে আর আগের মতো ভিক্ষা মেলে না। প্রতিবন্ধিতার শিকার দুজনের জন্যই জীবন যখন কঠিন হয়ে পড়ে, ঠিক তখনই হানা দেয় বন্যা। এখন আধপেটা খেয়ে, কখনোবা না খেয়ে থাকতে হচ্ছে, জীবন যেন আর চলছে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30ShELp
via IFTTT

৮৬ বছরের পুরোনো রেকর্ড রোনালদোর, জুভেন্টাস চ্যাম্পিয়ন

৮৬ বছরের পুরোনো রেকর্ড রোনালদোর, জুভেন্টাস চ্যাম্পিয়ন

ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন, পেনাল্টি মিস করেছেন। ছুঁয়েছেন ৮৬ বছরের পুরোনো এক রেকর্ড। ইতালীয় সিরি ‘আ’তে নতুন ইতিহাস গড়ার দিনে তাঁর দল জুভেন্টাস নিশ্চিত করেছে আরও একটি লিগ শিরোপা। লিগে দুটি ম্যাচ বাকি থাকতেই টানা নবম বারের মতো লিগ শিরোপা জয় করল দলটি। ইতালি তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান, সিরি ‘আ’, জার্মান... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/3g3uMnj
via IFTTT

নদীভাঙন ভয়াবহ হয়ে উঠছে

নদীভাঙন ভয়াবহ হয়ে উঠছে

মাত্র এক সপ্তাহ আগেও মাথা গোঁজার মতো নিজের একটা ঘর ছিল রিজিয়া বেগমের। তাঁর পরিবার থাকত শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডার চরে। বন্যার পানিতে গত সপ্তাহে তাঁর ঘর ডুবে যায়। তখনো তিনি ভাবতে পারেননি সামনে কী পরিণতি অপেক্ষা করছে। গত শনিবার পদ্মার ভাঙনে তাঁর ঘর বিলীন হয়ে গেছে।  নিঃস্ব অবস্থায় আপাতত পাশের গুচ্ছ গ্রামের উঁচু জমিতে আশ্রয় নিয়েছেন তিনি। গতকাল রোববার থেকে সেখানেও ভাঙন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30Q7b3d
via IFTTT

কোভিড বানাল নারী উদ্যোক্তা

কোভিড বানাল নারী উদ্যোক্তা

আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবার মতোই স্বপ্ন দেখতাম, লেখাপড়া শেষ করে চাকরি করব। করোনাভাইরাসের কারণে অনার্স ফাইনাল ইয়ারে এসেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে গেল। টুকটাক প্রাইভেট টিউশনগুলোও চলে গেল হাত থেকে। পরীক্ষাই শেষ হলো না, চাকরি পাব কী করে—এই চিন্তায় ভেঙে পড়েছিলাম। ক্যারিয়ারের পথ হারিয়ে যাচ্ছে দেখে মরে যাওয়ার ইচ্ছা করত প্রতি রাতে। আমার সব থেমে গেল, আর কিছুই হবে না—এমন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2OWMsFg
via IFTTT